![]() |
| রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : ছবি সংগৃহীত |
দেশের ইতিহাসে সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে নতুন পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের দ্বিতীয় ব্যাচ কড়া নিরাপত্তায় রাজধানী ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরীর রূপপুরে পৌঁছেছে। ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুরিয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় আসে।
সকাল সাড়ে ১০টার দিকে কনভয়টি প্রকল্প এলাকায় প্রবেশ করলে প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ানরা স্বাগত জানান।
রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিচালক ড. শওকত আকবর বিষয়টি Trendy Times 24 কে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। প্রথম চালানের মতো আমদানি করা পারমাণবিক জ্বালানি সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সড়কপথে রূপপুরে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে বছরে ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট মোট সাতটি জ্বালানি চালানের মাধ্যমে অবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করবে।
প্রথম চালান আসার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে পারমাণবিক কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়। এরই স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের হাতে এনার্জি সার্টিফিকেট হস্তান্তর করেছে রাশিয়া।
নিউজ : Trendy Times 24
