রংপুরে ড. ইউনূস: "আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছে"

 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছে।" তিনি আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ড. ইউনূস উল্লেখ করেন, "তার গুলিবিদ্ধ হওয়ার ছবি দেখে মানুষ থামতে পারেনি। তোমাদের আন্দোলন শুধু বাংলাদেশের ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।"

রংপুরে ড. ইউনূস: "আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছে"

রংপুরে ড. ইউনূস: "আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছে"

তিনি আরও বলেন, "আবু সাঈদ এই যুগের মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে সাহিত্য রচনা হবে। তোমাদের কাজ আর সংগ্রাম শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের সবায়কে অনুপ্রাণিত করেছে।"


আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনকে ড. ইউনূস "দ্বিতীয় বিজয়" হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "মহৎ কিছু করার জন্য স্বপ্ন থাকতে হয়। তোমাদের স্বপ্নই অসম্ভবকে সম্ভব করবে।"


এই বক্তব্যের মাধ্যমে ড. ইউনূস স্পষ্ট করেছেন যে, দেশের চলমান আন্দোলন কেবলমাত্র স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৈশ্বিক আন্দোলনের প্রতিফলন।

নবীনতর পূর্বতন

খেলাধুলার খবর

Bottom Posts Ad